৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৭

শিক্ষামন্ত্রীর কাছে যা তুলে ধরছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় চলমান অস্থিরতার মধ্যেই সব বিশ্ববিদ্যালয়ের ভিসিদেরকে ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। এছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের শিক্ষকদেরকেও ডাকা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসিদের আগে তাদের সঙ্গে আলোচনা করছেন শিক্ষামন্ত্রী।

আজ সোমবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তাদের সঙ্গে আলোচনা চলছে। একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য অভিন্ন নীতিমালার যৌক্তিকতা ও শিক্ষকদের ভাতা সহ বিভিন্ন বিষয় শিক্ষামন্ত্রীর কাছে উত্থাপনের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক পূর্ব প্রস্তুতিমূলক বৈঠকে মিলিত হন শিক্ষক নেতারা। সেখানে বিশ্ববিদ্যালয়েল বর্তমান পরিস্থিতি সহ কয়েকটি বিষয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করার জন্য নিজেদের মধ্যে আগে আলোচনা করে নেয়া হয়।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে জানা গেছে, শিক্ষক নেতারদের বৈঠকে পিএইচডি ভাতা, গবেষণা ভাতা প্রদানের বিষয়টি শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরা জন্য আলোচনা হয়। এবং বিদেশে বিভিন্ন কর্মশালা-সেমিনারে অংশ নিতে সরকারি ভাতাও শিক্ষকরা পায় না, যা সরকরি কর্মকর্তার পেয়ে থাকেন। এ বিষয়টিও উত্থাপন করা জন্য নির্ধারিত হয়েছে। এছাড়া সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবগুলোর বাজেট বরাদ্দ সহ অনেক কিছুর মিল নেই। এই প্রেক্ষিতে অভিন্ন নীতিমালার কতটুকু যৌক্তিকতা রয়েছে তা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য বৈঠকে সিদ্ধান্ত হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষক নিয়োগের অভিন্ন নীতিমালা নিয়ে সভায় আলোচনা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোয় চলমান অস্থিরতা নিয়েও সভায় আলোচনা করা হবে। সেখানে ভিসিদেরকে নানান দিক নির্দেশনা দেবেন শিক্ষামন্ত্রী।