১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৭

ওমেন পিস ক্যাফের ডিপ্রেশন এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ সেমিনার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘আমি পারি’ ও ‘ব্যাথার দান’র যৌথ আয়োজনে এবং ওমেন পিস ক্যাফের সার্বিক সহযোগিতায় ডিপ্রেশন এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোস্তাফিজুর রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক অর্পনা আওয়াল, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ আবুল খায়ের মোঃ হেলাল উদ্দিন এবং ডাঃ মোমতাজ বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাকার মোস্তফা, মোঃ ওয়ালিউল্লাহ, রাফিয়া রহমান এবং জান্নাতুন নাঈম প্রমুখ শিক্ষকবৃন্দ।

আলোচকরা ডিপ্রেশন এবং রিপ্রোডাক্টিভ হেলথ এর বিভিন্ন দিক এবং এসব সমস্যা থেকে উত্তরণের উপায় সম্পর্কিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের সচেতন মূলক পরামর্শ প্রদান করেন।