০৬ আগস্ট ২০১৯, ১৫:৫৬

নজরুল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৭ নভেম্বর

২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ১৭ নভেম্বর শুরু হবে।

সোমবার(৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয় আগামী ১৭ থেকে ২১ নভেম্বর।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর বলেন সকল বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে ১৭-২১ নভেম্বর বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এই সময় নির্ধারন করা হয়েছে। এই সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আসন্ন ২০১৯-২০ শিক্ষাবর্ষ হতে নতুন ৫টি বিভাগ চালু হতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন ৫টি বিভাগ চালুর জন্যে প্রস্তাব পাঠিয়েছে ইউজিসি বরাবর।