আধিপত্য বিস্তারে ইবিতে ছাত্রলীগের মহড়া
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ছাত্রলীগের দু’গ্রুপের নেতাকর্মীরা পাল্টাপাল্টি মহড়া দিয়েছে। সোমবার (৫ আগস্ট) বেলা ১২টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে এ মহড়া দেয় তারা। মহড়ার এক পর্যায়ে একটি পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে ক্যাম্পাসে নিজেদের অবস্থান জানান দিতে ছাত্রলীগের একটি গ্রুপ তাদের নেতাকর্মীদের নিয়ে ক্যাম্পাসে মহড়া বের করে। এরপর তারা ডায়না চত্ত্বর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও প্রকৌশল ভবনে সামনে মহড়া দিয়ে একই স্থানে এসে শেষ করে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা তন্ময় সাহা টনি (ছাত্রলীগের এক গ্রুপের নেতা) বলেন, ‘আমাদের শোডউনটি ছিল অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে। ক্যাম্পাসে টেন্ডারবাজ, দূর্নীতিবাজ ও প্রশাসনের দালালদের দালালী ঠেকাতে আমরা এ শোডাউন দিয়েছি। ছাত্রলীগের নাম ব্যবহার করে কেউ বিতর্ক সৃষ্টি করলে আমরা বসে থাকবো না।’