এডিস মশা নিধনে বুটেক্সে সপ্তাহব্যাপী কর্মসূচি
হঠাৎ করেই ঢাকা শহরে ডেঙ্গু সমস্যা প্রকট আকার ধারণ করেছে৷ প্রতিদিন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে৷ এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) কর্তৃক ডেঙ্গু প্রতিরোধকল্পে সচেতনতা বৃদ্ধি এবং সপ্তাহব্যাপী বুটেক্স ক্যাম্পাস, হল ও আবাসিক এলাকায় মশক নিধন কর্মসূচি গ্রহণ করা হয়।
বুধবার এরই অংশ হিসেবে উড়ন্ত এবং অ্যাডাল্ট মশা মারার জন্যে ফগার মেশিনের সাহায্যে অ্যাডাল্টিসাইড ছিটানো হয়। এছাড়া মশার ডিম, প্রজনন এবং লার্ভা ধ্বংস করার জন্যে 'লার্ভিসাইড' স্প্রে করা হয়। পাশাপাশি মশার প্রজনন স্থল ধ্বংস ও ক্যাম্পাস পরিস্কার করা হয়।
কর্মসূচির উদ্ভোধন করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোঃ আবুল কাশেম৷ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে কর্মসূচির উদ্ভোধন করেন উপাচার্য। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো মনিরুল ইসলাম, ছাত্র কল্যাণের সভাপতি ফেব্রিক ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. শাহ আলিমুজ্জামান বেলাল, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান ড. মোঃ জুলহাস উদ্দিন প্রমুখ।
এছাড়াও কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম সাকিব এবং সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম লিংকনসহ সকল হল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা ও বুটেক্সের শিক্ষার্থীবৃন্দ।