২৮ জুলাই ২০১৯, ২৩:১৮

জবির প্রথম সমাবর্তন ১১ জানুয়ারি

  © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই সমাবর্তন।

বিষয়টি নিশ্চিত করে রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকোশলী ওহিদুজ্জামান বলেন, রাষ্ট্রপতির সম্মতিক্রমে তারিখ ঠিক করা হয়েছে৷ তিনি সমাবর্তনে উপস্থিত থাকবেন। সমাবর্তনের আয়োজন করা হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলাতে।

এর আগে সমাবর্তনের দাবিতে শিক্ষার্থীদের কয়েক দফা আন্দোলনের পর গত সেপ্টেম্বরে সমাবর্তন আয়োজনে কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমাবর্তন কমিটি চলতি বছরের অক্টোবরের ২য় সপ্তাহে সমাবর্তন আয়োজনের সুপারিশ করেছিল।