২২ জুলাই ২০১৯, ১৫:০৬

চবিতে প্রভোস্ট কমিটির সভা অনুষ্ঠিত

  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার-এর সভাপতিত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুলাই ) সকাল সাড়ে ১০টায় চবি উপাচার্যের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, সর্বোচ্চ মেধা যাচাই এর মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের মেধাবী শিক্ষার্থীরাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ লাভ করে। দেশের স্বার্থে তাদের অধিকতর দক্ষ ও যোগ্য মানবসম্পদে পরিণত করা আমাদের সকলের দায়িত্ব। আর এ জন্য প্রয়োজন লেখা-পড়ার সুষ্ঠু, নির্মল ও নান্দনিক পরিবেশ।

সভায় চবি রেজিস্ট্রারসহ বিভিন্ন হলের প্রভোস্ট, হোস্টেলের ওয়ার্ডেন, প্রক্টর, হিসাব নিয়ামক এবং এস্টেট শাখার প্রশাসক উপস্থিত ছিলেন।