০৮ জুলাই ২০১৯, ১৬:০০

ভারী বর্ষণে চবিতে পাহাড় ধসের আশঙ্কা, নিরাপদে যেতে মাইকিং

গত কয়েকদিনের অতিবৃষ্টির ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। সোমবার সকাল থেকে পাহাড়ের পাদদেশে অবস্থিত বিভিন্ন কলোনি ও কটেজে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য মাইকিং করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মূলত অতিবৃষ্টির কারণে যেকোন সময় পাহাড়ধসের আশঙ্কায় ক্যাম্পাসের বিভিন্ন পাহাড়ের পাদদেশে ও কলোনীতে বসবাসকারীদের চবির ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ও বিশ্ববিদ্যালয়ের চাকসু কেন্দ্রে নিরাপদ আশ্রয় গ্রহণের জন্য ব্যবস্থা করা হয়েছে।

বিশ্বদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধান মো.বজল হক বলেন, গত কয়েকে দিনের অতিবৃষ্টির কারণে যেকোন সময় পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। তাই ক্যাম্পাসের বিভিন্ন পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপত্তার কথা চিন্তা করে চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ও বিশ্ববিদ্যালয়ের চাকসু কেন্দ্রে নিরাপদ আশ্রয় গ্রহণের জন্য বলা হয়েছে।