০১ জুলাই ২০১৯, ১৭:৪১

চবির আবাসিক হলসমূহের সিট বরাদ্দের সাক্ষাৎকার স্থগিত

  © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলসমূহের পূর্ব ঘোষিত সাক্ষাৎকারের তারিখ স্থগিত করা হয়েছে। সোমবার (১জুলাই) বিকেলে এক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও সিট বরাদ্দ কমিটির সদস্য সচিব প্রণব মিত্র চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ জুলাই হতে নির্ধারিত আবাসিক হলসমূহের আসন বরাদ্দের সাক্ষাৎকার অনিবার্য কারণ বশত: স্থগিত করা হলো। পরিবর্তিত সাক্ষাৎকারের সময়সূচী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

প্রসঙ্গত, গত ১৭ জুন চবি উপাচার্যের সভাকক্ষে চবি উপাচার্যের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপ উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এর সভাপতিত্বে বিভিন্ন হলের প্রভোস্ট এবং প্রক্টরিয়াল বডির এক যৌথ সভায় ৩ জুলাই থেকে ১৪ জুলাই নির্দিষ্ট দিনে স্ব স্ব হলের অফিস কক্ষে আবাসন প্রত্যাশীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।