০১ জুলাই ২০১৯, ১৫:২৩
কুবির ছাত্রী হলে নতুন প্রাধ্যক্ষ, প্রক্টর বহাল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে নতুন প্রাধ্যক্ষ হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান মো. সাদেকুজ্জামান। এছাড়া বর্তমান প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে তার দায়িত্বে বহাল রাখা হয়েছে। রোববার (৩০ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন।
রেজিস্ট্রার সূত্রে জানা যায়, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান শিক্ষা ছুটিতে যাওয়ায় হলের সিনিয়র আবাসিক শিক্ষক মো. সাদেকুজ্জামানকে নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং প্রক্টর পদের মেয়াদ গত ১০ জুন শেষ হওয়ায় নতুন প্রক্টর নিয়োগ দেওয়া পর্যন্ত ড. কাজী মোহাম্মাদ কামাল উদ্দিনই প্রক্টরের দায়িত্বে বহাল থাকবেন।