জাককানইবিতে জাতীয় কবির ১২০তম জন্মবার্ষিকী পালিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার সকাল ১১ টায় কবির স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, প্রবন্ধ উপস্থাপন করেন সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক আশিক সরকার, মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, কর্মকর্তা পরিষদের সভাপতি মোঃ মোকারেরম হোসেন মাসুম বিভিন্ন বিভাগের ডিন এবং বিভাগীয় প্রধানরা।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন রংধনুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন। কনফারেন্স শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।