লক্ষ্মীপুরের মেধাবী ছাত্র অভিজিত বাঁচতে চায়
উচ্চ শিক্ষার স্বপ্ন থেমে গেছে লক্ষ্মীপুর জেলার রায়পুরের মেধাবী ছাত্র অভিজিত সরকারের। যে বয়সে সহপাঠীদের সঙ্গে পড়াশুনা নিয়ে তার ব্যস্ত থাকার কথা, ভাগ্যের নির্মম পরিহাসে সেই সময়ে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ছয় মাস ধরে পড়ে আছেন হাসপাতালের বিছানায়। তার শেষ আঁকুতি সে সুস্থ হয়ে স্বাভাবিকভাবে বাঁচতে চায়।
ব্রেন টিউমারে আক্রান্ত অভিজিৎ সরকার উপজেলার ক্যাম্পেরহাট গাইয়ারচরের জয়ন্ত সরকার মানিকে ছেলে। সে কুমিল্লা পলিটেকনিক ইনিস্টিটিউট থেকে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করছেন।
অভিজিতের জানান, অর্থের অভাবে আমার ছেলের চিকিৎসা করতে পারছি না। ডাক্তাররা বলেছেন জরুরি ভিত্তিতে অপারেশন না করলে অভিজিত বাঁচবে না। অপারেশনের জন্য সাত লাখ টাকা প্রয়োজন। কিন্তু এ ব্যয় বহন করার সামর্থ্য আমার নেই।
জয়ন্ত সরকার জানান, অভিজিত কুমিল্লা পলিটেকনিক ইনিস্টিটিউট থেকে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করছিলেন। তার ইচ্ছা ছিল ডুয়েটে ভর্তি হবে। এরিমধ্যে তার ব্রেন টিউমার ধরা পড়ে। বর্তমানে সে রাজধানীর আগারগাওয়ে নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন। অভিজিতের বাবার আশা, সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে এলে তার ছেলের চিকিৎসা করা অসম্ভব কিছু নয়।]
অভিজিতের চিকিৎসার জন্য তার পরিবার থেকেই সহযোগীতার কথা বলা হয়েছে। তাকে সহযোগীতা করতে নিচের মাধ্যম অনুসরণ করতে বলা হয়েছে।
জয়ন্ত সরকার (মানিক), সঞ্চয়ী হিসাব নং ০০৫৯০৩১০০৪২০৩১, এনসিসি ব্যাংক, রায়পুর শাখা, লক্ষ্মীপুর।