জবিতে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক শিক্ষার্থী সাময়িক বহিস্কার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের এক শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়,নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী গত ২৮ মার্চ-২০১৯ তারিখে তার বন্ধুদের সাথে ঘুরতে আসলে তাদেরকে বাহাদুর শাহ পার্কে ডেকে ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিরাজুল ইসলাম (আইডি # বি১৬০৬০২০১৬) অশোভন আচরণ করে এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্তে মিরাজুল ইসলাম উক্ত ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলভ নয় এবং শৃঙ্খলা পরিপন্থী। এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিরাজুল ইসলামকে সাময়িক বহিস্কার করেছে এবং আগামী সাত কার্যদিবসের মধ্যে স্থায়ীভাবে কেন বহিস্কার করা হবে না সে ব্যাপারে লিখিত জবাব দেয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।