০৬ মে ২০১৯, ২২:২৭

রাবি হিসাববিজ্ঞান বিভাগের সান্ধ্যকালীন কোর্সের আবেদন শুরু

  © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগে একবছর ও দু’বছর মেয়াদে স্বান্ধ্যকালীন কোর্সে আবেদন শুরু হয়েছে। এ আবেদন চলবে আগামী ২৭শে জুন পর্যন্ত।

সোমবার দুপুরে বিভাগের প্রফেসর ড. মো. সাইয়েদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবেদনের নির্ধারিত তারিখ শেষে আগামী ২৮ শে জুন সকাল ১০-১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দিন মৌখিক পরীক্ষা শেষে উত্তীর্ণদের তালিকা বিভাগের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। পরবর্তীতে উত্তীর্ণ শিক্ষার্থীরা ৩০শে জুন থেকে ১১ জুলাই এর মধ্যে ভর্তি হতে পারবেন। আগামী ১৯ জুলাই ক্লাস শুরু হবে বলে জানান তিনি।

এদিকে জানা যায় ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এতে ইংরেজি ১০ নম্বর, সাধারণ গণিত ২৫ ও সাধারণ জ্ঞান ২৫ মোট ৬০ নম্বরের পরীক্ষা হবে। বিস্তারিত তথ্য পেতে ০৭২১৭১১১৩৩, ০১৯১৪-৭৬৬০৯৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।