০৫ মে ২০১৯, ১৭:১৫
ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ
ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর নেহাল আহমেদ। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ এর উপসচিব ফাতেমা তুজ জান্নাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেয় সরকার। এর আগে প্রফেসর নেহাল আহমেদ একই কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ফেসর নেহাল আহমেদকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিম্ন কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। এর আগে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন প্রফেসর মোয়াজ্জম হোসেন মোল্লাহ। তার স্থলে নিয়োগ পেলেন প্রফেসর নেহাল আহমেদ।