আবারও আইসিইউতে ঝুঁপড়ির প্রিয়মুখ জান্নাত, সাহায্যের আবেদন
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই...কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই, আজ আর নেই।
মান্না দের কণ্ঠের জনপ্রিয় এই গানটি বড্ড মনে পড়ে। কারণ কফি হাউজের নিস্তব্ধতার অনেক গুলোর কারণের মধ্যে একটি হলো, অমলটা দুলছে দুরন্ত ক্যান্সারে। ক্যান্সার আসলে কতটা দুরন্ত তা এই ছোট্ট গানের কলিতে বোঝা যায়। একটি সারাদিন হৈ হুল্লোড়, চঞ্চলতায়, হাসি-খুশির মাঝখানে কাটানো প্রাণকে নিয়ে বিমর্ষ মৃত্যুর নিস্তব্ধ অপেক্ষায়। কিছুদিন আগেও ক্লাস, ঝুঁপড়ি মাতিয়ে রাখা মেয়েটি এখন আর আসে না।
সবকিছু থেকেই চলে গেছে অনেক দূরে। কারণ এখন তার সাথে সখ্যতা ব্লাড ক্যান্সার নামক জীবননাশী ব্যাধির। হ্যাঁ, বলছি জান্নাতুল সুইটির কথা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী। অল্পতেই সবার প্রিয় হয়ে যেতে পারা কুঁড়িটি আজ ঝরে যাচ্ছে অকালেই। কারণ সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে পাঞ্জা লড়ছে আইসিইউতে।
জান্নাতের শরীরে ব্লাড ক্যান্সার গতবছরেই ধরা পড়ে। তখন সফলভাবে পাঁচটা কেমোথেরাপি দেওয়া হয়েছিল, ফলে বেশ ভালই ছিল কয়েক মাস।কিন্তু তার শরীরে সম্প্রতি ডায়াবেটিসসহ কেমোথেরাপির কারণে ইনফেকশন ছড়িয়ে পড়ে। যার কারণে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে আইসিইউতে। যেখানে দৈনিক খরচ ৩৫হাজার টাকা। একমাত্র মেয়ের জন্য বাবা তার জমানো সব টাকাই শেষ করে ফেলেছেন। কঠোর আত্মসম্মানবোধের অধিকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসির অফিস সহকারী জান্নাতের বাবা এই পর্যন্ত প্রায় ১৩লাখ টাকা খরচ করেছেন।
জান্নাতের বন্ধুরা শুরু থেকেই বারবার টাকা তুলে সাহায্য করতে চেয়েছিল। কিন্তু তাঁর বাবা প্রতিবারই বলেছেন-‘বাবা, যতক্ষণ আমার সামর্থ্য আছে আমি যুদ্ধ চালিয়ে যাবো। যেদিন আর পারবো না,সেদিন অবশ্যই তোমাদের বলব। তখন না হয় তোমরা তোমাদের বোনের জন্যে কিছু একটা করো। উনি উনার পক্ষ থেকে এতদিন একাই যুদ্ধ করেছেন, কারো থেকে এক পয়সাও নেননি। কিন্তু এখন আর্থিক সংকটের কারণে মেয়ের চিকিৎসার খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
একজন বাবার সব থেকে কষ্টের মুহূর্ত মনে হয় এটা যে আমরা সবাই সুস্থ, সবল, সুন্দরভাবে বেঁচে আছি, কিন্তু আমার মেয়েটা? সেই শক্ত বাবা যখন কান্নায় ফেটে পড়ে, তখন তাকে কি বলে সান্ত্বনা দেওয়া যায়? কতটা অসহায় হলে একজন বাবা তার মেয়ের জন্যে হাত পাতে তা সহজেই অনুমেয়। অবস্থার অবনতি হওয়ায় জান্নাতকে চট্টগ্রাম মেডিকেলের ইমারজেন্সি বিভাগ থেকে জিইসি মেডিকেল সেন্টারের আইসিইউতে ট্রান্সফার করা হয়েছে।
তাঁর পরিবার জানিয়েছেন, কেমোথেরাপি এবং পরবর্তীতে চিকিৎসা অব্যাহত রাখতে প্রায় ১০ লক্ষ টাকার মতো দরকার এবং সেটা যত দ্রুত সম্ভব। জান্নাতের চিকিৎসায় এগিয়ে আসার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন তাঁর পরিবার ও বন্ধুরা।
টাকা পাঠানোর ঠিকানা :
সহপাঠী : 01521329301
( মোঃ মাহতাব উদ্দিন) (বিকাশ পারসোনাল)
01835424530
( Md Shahadat Hossain Raad) (বিকাশ পারসোনাল)
018551641677(রকেট পারসোনাল)
(শাহেদ)
জান্নাতের আব্বুর নাম্বার -01815111923
ভাইয়ের নাম্বার- 01835057775