জাককানইবিতে স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু’র নবীনবরণ
জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘রংধনু’র নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’ স্মৃতিসৌধ সংলগ্ন মাঠে এ আয়োজন করা হয়।
নবীনদের বরণ করার মধ্য দিয়ে তাদের স্বেচ্ছায় রক্ত প্রাদানে উৎসাহিত করা হয়। রক্ত প্রদান কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপান্তরিত করা প্রত্যয় ব্যক্ত করা হয়। নবীনবরণ শেষে ক্রিকেট, চাচা আপন প্রাণ বাঁচা, হাঁড়িভাঙা, মার্বেল দৌড়, চেয়ার দখল, মোরগ লড়াই খেলায় মেতে ওঠে নবীন সহ সংগঠনের সকল সদস্যরা। এসময় অনুষ্ঠান স্থলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এরপর বিজয়ী সদস্যদের মাঝে বরাবরের মতো পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়। এছাড়া নিয়মিত রক্ত দানসহ রংধনুর সকল সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখার জন্য সংগঠনের সভাপতি মো. জুবায়েদ হোসেন ও সাধারণ সম্পাদক শাহীনূর রহমান শিমুলকে দেয়া হয় বিশেষ সন্মাননা।
প্রসঙ্গত, ‘চলব মোরা একসঙ্গে জয় করব মানবতাকে’ স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করা সংগঠনটি এর আগেও কিছু ব্যতিক্রমী কাজ করে আলোচনায় এসেছে। যার মধ্যে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, নিয়মিত ফ্রি বাড গ্রুপিং, বৃক্ষরোপণ, এতিমদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, মানবতার দেয়াল অন্যতম।