শহীদ আসাদের মৃত্যু বার্ষিকীতে ছাত্রলীগের দোয়া মাহফিল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের মেধাবী ছাত্র শহীদ আসাদুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক এই নেতার আজ নবম মৃত্যু বার্ষিকী। মৃত্যু বার্ষিকীতে তার আত্মার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
২০১০ সালের ১৬ এপ্রিল পহেলা বৈশাখের রাতে ক্যাম্পাসে পাশেই স্টেশনে বসে আড্ডা দিচ্ছিলেন। আনুমানিক রাত দশটার দিকে স্থানীয় সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান আসাদ।
মঙ্গলবার যোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট সংলগ্ন স্টেশন মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আসাদের রাজনৈতিক সহযোদ্ধা ও বিভাগের সহপাঠী জামান নুর বলেন, ‘আসাদ বঙ্গবন্ধুর আদর্শের অকুতোভয় সৈনিক ছিল। তার হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ে খুনের রাজনীতি বন্ধ হবে না। এসময় তিনি আসাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল হক রুবেল, নুরুজ্জামান, আল আমিন রিমন, নাসির উদ্দিন সুমন, এনামুল হক আরাফাত, সাবেক তথ্য গবেষণা সম্পাদক শরীফুল ইসলামসহ বিভিন্ন স্তরের ছাত্রলীগ নেতা-কর্মীবৃন্দ।