১৬ এপ্রিল ২০১৯, ১৬:২৯
মাস্টার্স নিয়মিত ভর্তি: রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ কাল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা আগামীকাল বুধবার প্রকাশ করা হবে। বিকেল ৪টা থেকে মুঠোফোনের এসএমএস এর মাধ্যমে nu<space>atmf<space>roll লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ফল জানা যাবে।
তাছাড়া রাত ৯টা থেকে এই ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) ফল পাওয়া যাবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া আছে। মঙ্গলবার সংবাদ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানানো হয়েছে।