১৪ এপ্রিল ২০১৯, ০০:৩৭
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র নুরুজ্জামান নিভৃত (২২) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচ ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন তিনি।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বন্ধুরা তাকে এনাম মেডিকেল কলেজ ও হসপিটালে নিয়ে যান। তবে এর আগেই নিভৃত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
জানা যায়, নুরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের আবাসিক ছাত্র। ক্যাম্পাস সংলগ্ন গেরুয়া এলাকায় একটি মেসে থাকতেন তিনি। তার গ্রামের বাড়ি নীলফামারি জেলায়।