রাবির মঙ্গল শোভাযাত্রায় বাঁশি-মুখোশ নিষিদ্ধ
পহেলা বৈশাখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মঙ্গল শোভাযাত্রায় কোন ধরনের মুখোশ পরা ও ভুভুজেলা বাঁশি বাজাতে নিষেধাজ্ঞা করা করা হয়েছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান এ তথ্য জানান।
লুৎফর রহমান জানান, নিরাপত্তার কথা বিবেচনায় রেখে বর্ষবরণ অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করা এবং ওই দিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্যাম্পাসে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা করা হয়েছে। কেবলমাত্র দুপুরে খাবার বহনকারী যানবাহনগুলো বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট হয়ে প্রবেশ করতে পারবে।
এদিকে ‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’ - স্লোগানকে নিয়ে রবিবার সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রায় প্রধান মোটিফ লোকজ ঘোড়াসহ ময়ূর, হাতি নিয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হবে। নতুন বছরকে বরণ করে নিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিভিন্ন বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।