০৯ এপ্রিল ২০১৯, ২০:০৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ

নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠান  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদের নবীন-বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ এবং ৭ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় দেয়া হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদের সঞ্চালনায় এবং তৌহিদুর রহমান তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আজমাইন মুহতাসিম মীর। তিনি বলেন, শিক্ষার্থীদের সকল সমস্যায় আমাদের দরজা সর্বক্ষণ খোলা থাকবে। শিক্ষার্থীদের উচিত একাডেমিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অন্যান্য দক্ষতা বৃদ্ধিতে মনোযোগ দেওয়া। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।