০২ এপ্রিল ২০১৯, ১৬:৪৬

ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

অনুষ্ঠিত পিএইচডি সেমিনার  © টিডিসি ফটো

ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) মঙ্গলবার সকাল ১১টায় ‘বাংলাদেশ ক্ষুদ্র ঋণ বিতরণ ব্যবস্থা’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের আয়োজনে বিভাগের সেমিনার লাইব্রেরীতে এটি অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি অধ্যাপক জুলফিকার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু।

এছাড়াও সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহাম্মাদ মামুন, অধ্যাপক ড. আব্দুল মুঈদ, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. একে এম মতিনুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মাদ সেলিম, অধ্যাপক ড. গিয়াস উদ্দিন প্রমুখ।

লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ আসাদুজ্জামানের তত্বাবধায়নে বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী মর্তুজা আলী পিএইচডি গবেষণা করছেন। তার গবেষণার শিরোনাম ‘তৃতীয় শাখা সংগঠনের প্রশাসন ও দারিদ্র্য নিরসন : বাংলাদেশে ক্ষুদ্র ঋণ বিতরণ ব্যবস্থা’।

মঙ্গলবার সহযোগী অধ্যাপক মুন্সী মর্তুজা আলীর পিএইচডি গবেষণার ‘তথ্য বিশ্লেষণ, মুখ্য আবিষ্কার ও সুপারিশ’ বিষয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।