০২ এপ্রিল ২০১৯, ১৪:১৫

এমফিল-পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ৭ এপ্রিল

জাতীয় বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

আগামী ৭ এপ্রিল থেকে শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে এমফিল, পিএইচডি, অন-ক্যাম্পাস মাস্টার অব এডভান্সড স্টাডিজ (এমএএস) ও এডভান্সড এমবিএ প্রোগ্রামে অনলাইনে ভর্তির আবেদন। চলবে আগামী ২ মে পর্যন্ত।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) থেকে জানা যাবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।