বনানী দুর্ঘটনা ও ডাকসু-কোটা আন্দোলনকারীদের অবস্থান
আজ রাজধানীর বনানী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি দুপুরের দিকে ঘটে। আমরা তখন জাতীয় দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। হঠাৎ অগ্নিকাণ্ডের খবর দেখে দ্রুত গতিতে অনুষ্ঠানস্থল ত্যাগ করে বনানীর উদ্দেশ্যে রওয়ানা দেই। বনানী পৌঁছানো মাত্র দেখি অগ্নিকাণ্ডের ভয়াবহতা। লক্ষ লক্ষ উৎসুক জনতা চতুর্দিকে ভীড় করছে। আমরা গিয়েছিলাম মাত্র তিনজন। ডাকসুর পক্ষ থেকে ভিপি নুরুল হক নুর, তার সাথে ছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ-এর পক্ষ থেকে আমি ফারুক হাসান।
গিয়েই যোগাযোগ করি পুলিশ কন্ট্রোল রুমের সাথে হতাহতের সংখ্যা জানার জন্য। সেখানে আমরা ঘোষণা দেই যে আহতদের জন্য যত রক্তের প্রয়োজন; আমরা বাংলাদেশের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ যোগান দিবো।
কিন্তু দুঃখের বিষয় হলো কিছু হলুদ মিডিয়া আমাদের ছবি তুলে বেফাঁস নিউজ প্রচার করছে জনগণ এবং ছাত্রসমাজের মাঝে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে। আমরা বলতে চাই, আমরা কোন একশো দুইশো মানুষের প্রটোকল নিয়ে কোথাও যাই না। আমরা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি। সুতরাং আমাদের চলাফেরার ধরণও সাধারণ। মানুষের বিপদে-আপদে সবার আগে ছুটে যায় আমরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তবে ভাল কাজ করলে সমালোচনা থাকবেই। এইসব দু একটা সমালোচনা নিয়েই আগাতে হবে। গণমাধ্যমের প্রতি অনুরোধ আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। অসত্য নিউজ পরিবেশন থেকে দূরে থাকুন।
লেখক: ফারুক হাসান, যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।