স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য আয়োজন মৌলভীবাজার সরকারি কলেজে
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করেছে মৌলভীবাজার সরকারি কলেজ। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মো. ফজলুল আলী ও উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দিন আহমদ।
এছাড়া সাধারণ শিক্ষার্থীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদ (মৌকসু) সচল চাই আন্দোলনের সংগঠক ও ৮ দফা দাবির উত্থাপক ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু)।
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে কলেজ অধ্যক্ষের সভাপতিত্বে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। এতে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দিন আহমদ, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ সেলিম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান জাকির হোসেন।
আরো বক্তব্য রাখেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শাহনাজ পারভীন, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ দেবনাথ, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মনোয়ার হোসেন, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক বিষ্ণুপদ চৌধুরী,ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ জিয়াউর রহমান।ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু)।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিএনসিসি, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউটসহ বিভিন্ন সাংস্কৃতিক ইউনিট। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।