১৯ মার্চ ২০১৯, ২৩:৫৭

অন্যায়ভাবে সন্ত্রাসী হামলা হলে কেউ ঘরে বসে থাকবে না

  © টিডিসি ফটো

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলাযর প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) মানববন্ধনের আয়োজন করেছে ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-পটুয়াখালী মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 

মানববন্ধনে ইশা ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মাদ মাহবুব হোসেন বলেন, ‘নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাযের সময় দুটি মসজিদে সন্ত্রাসী হামলা পশ্চিমা বিশ্বের মুসলিম বিদ্বেষী সাম্প্রদায়িকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তাই এমন অবস্থায় মুসলিম উম্মাহদের ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তি রুখতে হবে।’ তিনি আরও বলেন, ‘মুসলমানদের উপর অন্যায়ভাবে সন্ত্রাসী হামলা হলে বাকিরা ঘরে বসে থাকবে না।’

মানববন্ধন থেকে নিউজিল্যান্ড সরকারকে অনতিলম্বে ঘাতক সন্ত্রাসীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য জোর দাবি জানানো হয়। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন ববি শাখার সহ-সভাপতি এস.এম. তৌহিদ বাশার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন, প্রশিক্ষণ সম্পাদক এইচ. এম. সোলাইমানসহ মূল কমিটি এবং বিভিন্ন অনুষদের দায়িত্বশীলবৃন্দ ও সন্ত্রাসবিরোধী সচেতন শিক্ষার্থীবৃন্দ।