১৩ মার্চ ২০১৯, ২০:১১

জবিতে মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত সকলে  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের ২য় কিস্তির শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং মৈত্রী সমাজকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় আজ ১৩ মার্চ বুধবার সকাল এগারটা ত্রিশ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের কনফারেন্স কক্ষে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য মীজানুর রহমান বলেন, শিক্ষার ব্যয় নির্বাহের জন্য অর্থের প্রয়োজন হয়। আর বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের লেখাপড়ার নূন্যতম ব্যয় নিজেদের নির্বাহ করা উচিত। এজন্য শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন কাজে সংশ্লিষ্ট থাকা দরকার। এতে করে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি পাবে। কোন কাজকে ছোট মনে করা উচিত নয়। এজন্য মানসিক পরিবর্তন আনতে হবে।