১১ মার্চ ২০১৯, ১৮:২২

বঙ্গবন্ধু চেয়ার পদে চবি উপাচার্য, মুক্তিযোদ্ধা সন্তানদের অভিনন্দন

উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নব প্রতিষ্ঠিত ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে দায়িত্ব গ্রহণ করেছেন। উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর আমরা মুক্তিযোদ্ধার সন্তান চবি শাখার নেতৃবৃন্দের পক্ষ থেকে উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

নেতৃবৃন্দ উপাচার্যকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে একজন খ্যাতিমান সমাজ বিজ্ঞানী লেখক-গবেষক ও বুদ্ধিজীবীকে মনোনয়ন দেয়ায় বঙ্গবন্ধু চেয়ার নির্বাহী কমিটিসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন জানান। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, অসাধারণ মেধা, প্রজ্ঞা, যোগ্যতা ও প্রতিভার অধিকারী এ কৃতি শিক্ষক ছাত্রজীবন থেকে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ধারণ, লালন ও চর্চার মাধ্যমে বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম নিয়ে গবেষণা করে আসছেন।

নেতৃবৃন্দরা আরো বলেন, এ গুণী শিক্ষকই একমাত্র ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে অধিষ্ঠিত হওয়ার যোগ্যতা রাখেন। এ গুণী শিক্ষাবিদের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানকে নিয়ে আরও ব্যাপক গবেষণা কর্ম পরিচালনার মাধ্যমে দেশ-জাতি এবং প্রজন্মের সন্তানেরা নতুন নতুন তথ্য খুঁজে পাবেন।

এ সময় সংগঠনটির চবি শাখার মুখপাত্র এবং চবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাশেদুজ্জামান শুভ, সাংগঠনিক সম্পাদক ও চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জনাব এনামুল হক আরাফাত, সদস্য জনাব ইসরাত, দৃষ্টি, সোহান, জিলানী, আমিনা, রুবেল, রাসেল, ইভা, মিজান, সাখাওয়াত প্রমুখ। এ ছাড়াও উক্ত সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপাচার্য সংগঠনটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে করে বলেন, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, রাজনীতির মহাকবি, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির পথ প্রদর্শক ও আলোর দিশারী। এ মহান নেতার নামে প্রতিষ্ঠিত ‘বঙ্গবন্ধু চেয়ার’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। উপাচার্য শিক্ষার্থীদেরকে জাতির জনকের আদর্শিক চেতনা ধারণ করে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত থেকে সকল প্রকার অন্ধকারের অশুভ শক্তিকে নিধন করে আলোর পথের যাত্রী হয়ে দেশ-জাতির কল্যাণে ভূমিকা রাখার আহবান জানান।

‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী যোগদান করায় ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।