খুবিতে তথ্য অধিকার ও গণমাধ্যম বিষয়ে সেমিনার কাল
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের আয়োজনে “সুশাসনে তথ্য অধিকার ও গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। কাল সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সাবেক প্রধান তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গোলাম রহমান। এ সময় প্রধান অতিথি হিসেবে থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। বিশেষ অতিথি সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর মোছা: তাছলিমা খাতুন।
সেমিনারে সভাপতিত্ব করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোসাম্মৎ হোসনে আরা। এতে সামাজিক বিজ্ঞান স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। এছাড়াও তথ্য অধিকার ও গণমাধ্যম বিষয়ে আগ্রহী যে কেউ এ সেমিনারে অংশ নিতে পারবেন।