১০ মার্চ ২০১৯, ১৮:৩৩

রাবিতে জাতীয়বাদী শিক্ষক ফোরামের নতুন কমিটি

সভাপতি ড. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. আওরঙ্গজীব মো. আব্দুর রহমান  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হাবিবুর রহমান সভাপতি ও ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আওরঙ্গজীব মো. আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

রোববার জুবেরী ভবনে সকাল নয়টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলতে থাকে। ভোট গ্রহণ শেষে বিকেল সাড়ে ৪ টায় ফলাফল ঘোষণা করেন ফার্মেসী বিভাগের শিক্ষক ও প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. গোলাম সাদিক। অধ্যাপক ড. হাবিবুর রহমান ১১২টি ভোট পেয়ে সভাপতি এবং অধ্যাপক ড. আওরঙ্গজীব মো. আব্দুর রহমান ১১৮টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ড. এ. এন. এম জাহাঙ্গীর কবির, যুগ্ম সম্পাদক পদে ড. মো. মোশাররফ হোসেন, মো. আবুল হাসান (মুকুল), কোষাধ্যক্ষ পদে ড. মো ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ সাজ্জাদুর রহিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে ড. মো তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক পদে ড. মো আব্দলু খালেক, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ড. মো আব্দুল হান্নান, যুগ্ম তথ্য ও গবেষণা সম্পাদক পদে ড. মোছা শাহানা পারভীন, সদস্য পদে ড. মো রেজাউল করিম, ড. সৈয়দ সরওয়ার জাহান (লিটন), ড. মো সাইফুল ইসলাম ফারুকী, ড. ফকির নজরুল ইসলাম, কলা অনুষদের প্রতিনিধি পদে ড. যাহার-ও-তাশনীম (নীলা), আইন চারুকলার ড. মো. মুস্তাফিজুর রহমান, বিজ্ঞান অনুষদের ড. মো. ইসমাইল তারেক, ব্যবসা অনুষদের মো. মাহবুবার রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ড. মো. জাহাঙ্গীর হোসেন (বাবু), জীব ও ভূ বিজ্ঞান অনুষদের ড. মো. আরিফুল হাসান (উপল), কৃষি অনুষদের ড. মো. আবুল কালাম আজাদ, প্রকৌশল অনুষদের ড. মো আসাদুল হক, ইন্সটিটিউট প্রতিনিধি ড. এম. মোস্তফা কামালকে নির্বাচিত করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা ও সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. এনামুল হক। কলা অনুষদের ডীন ফজলুল হক, সিন্ডিকেট মেম্বার প্রফেসর ড. আব্দুল আলীম, বিশ্ববিদ্যালয়ের ক্লাবের সাধারণ সম্পাদক শামসুজ্জহা এ ছামি।