১০ মার্চ ২০১৯, ১১:০৫

জাবিতে আপত্তিকর অবস্থায় তরুণ-তরুণী আটক

আটক দুই বহিরাগত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আপত্তিকর অবস্থায় মাদকদ্রব্যসহ দুই বহিরাগতকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। জিজ্ঞাসাবাদ করা হলে তারা অসংলগ্ন কথা বলে। বিষয়টি প্রক্টরিয়াল বডিকে অবহিত করা হয়। পরবর্তীতে নিরাপত্তা শাখায় নিয়ে গেলে তল্লাশিতে তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া যায়।’

এব্যা পারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আকলিমা আক্তার বলেন, ‘আপত্তিকর অবস্থায় দুইজন বহিরাগতকে ধরা হয়েছে- এটা জানতে পেরে আমরা যাই। তাদের সাথে কথা বললে অস্বাভাবিক আচরণ করতে থাকে। তল্লাশিতে তাদের কাছে মাদকদ্রব্য পাওয়া যায়। মুচলেকা নিয়ে তাদেরকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।