০৭ মার্চ ২০১৯, ২১:৫৭
জাবির আল বেরুনী হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আল বেরুনী আবাসিক হলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতির উদ্ধোধন করা হয়েছে। প্রতিকৃতিতে বঙ্গবন্ধুর ছবির পাশে লেখা হয়েছে ‘একটি তর্জনী, একটি বজ্রকণ্ঠের হুংকার, একটি দেশের স্বাধীনতা।’
বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে হাতে আঁকা হয়েছে বঙ্গবন্ধুর এই প্রতিকৃতি। এটির উদ্ধোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মো. জুয়েল রানা। এ সময় উপস্থিত ছিলেন আবসিক হলের প্রভোষ্ট প্রফেসর ড. আমজাদ হোসেনসহ হল ইউনিটের অন্যতম নেতা সৈয়দ মো. মাহমুদুল হাসান রিজু, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মসূচী বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহ-সম্পাদক জিহাদ আশরাফ প্রমুখ।