০৭ মার্চ ২০১৯, ২১:৪০

রাবিতে নাচোল উপজেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি

নতুন কমিটির সভাপতি আব্দুল্লাহ মুহম্মদ তাহির ও সাধারণ সম্পাদক রাসেল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করেছে। এগ্রোনোমি বিভাগের আব্দুল্লাহ মুহম্মদ তাহিরকে সভাপতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রাসেল মার্ডিকে সাধারণ সম্পাদক করে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার বিকেলে রাবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরন শেষে ৩৩ সদস্যবিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক তোফায়েল আহম্মদ নতুন এ কমিটি ঘোষণা দেন। এ কমিটির মেয়াদ থাকবে আগামী এক বছর।

কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন মো. বাদল ইসলাম, শামীম আকতার, জাহিদুল ইসলাম ডলার, আবদুল কাইয়ুম ইমন, মাহফুজুর রহমান, বাকিবিল্লাহ ও মো. ইসমাইল হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আশিক আহমেদ, মো. আসাদুল্লাহ, জোসনারা খাতুন ও মো. রায়হান আলী। প্রচার সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আবদুল্লাহ আল মামুন ও দপ্তর সম্পাদক সমাজকর্ম বিভাগের ফয়সাল আহম্মদ রকি।

এসময় উপস্থিত ছিলেন এসএ টিভির রাজশাহী ব্যুরো জিয়াউল গণি সেলিম, বিশ্ববিদ্যালয়ের আই.সি.ই বিভাগের সাবেক প্রভাষক আজিজুর রহমান প্রমুখ।