০৭ মার্চ ২০১৯, ১৫:৫০
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কুবিতে র্যালি
‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে র্যালি এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালে র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি প্রচার করা হয়। ভাষণ প্রচার শেষে ফার্মেসি বিভাগের সহকারি অধ্যাপক মো. এনামুল হকের সঞ্চালনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে এক সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য বলেন, ‘ঐতিহাসিক এ ভাষণটি ৪৫ বছর ধরে শুনছি। যতবারই শুনি অনুভুতি একইরকম লাগে। এটা একটা ইতিহাস। বঙ্গবন্ধুর একক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে।’