০৬ মার্চ ২০১৯, ১৮:৩৮

রাবিতে বিএফডিএফের নতুন কমিটি অনুমোদন

  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিতার্কিক সংগঠন বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ) আগামী এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা (এআইএস) বিভাগের শিক্ষার্থী মো. শাওন কাদির জিকোকে প্রধান নির্বাহী করে ৬ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে সদস্যদের প্রত্যক্ষ ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করেন ফোরামের উপদেষ্টা অধ্যাপক ড. শাহ্ আযম শান্তনু।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ম্যানেজমেন্ট বিভাগের মো. নাজমুল ইসলাম আশিক, মার্কেটিং বিভাগের মো. শামস উদ্দিন ভুইঁয়া রনি, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মো. আসাদুজ্জামান, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের মো. আব্দুল্লাহ আদনান এবং মো. ফোজাইল হাসান খান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক শেখ মোহাম্মদ ইমরান হোসেন ও অধ্যাপক শুভজিত ভট্রাচার্য।