একাদশ সংসদে নির্বাচিত রাবির সাবেক শিক্ষার্থীদের সংবর্ধনা
একাদশ জাতীয় সংসদে নির্বাচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক চার শিক্ষার্থীকে সংবর্ধনা দিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল প্রশাসন। শনিবার বিকাল ৪টায় হলের মুক্ত মঞ্চে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বুধবার দুপুরে হলটির প্রাধ্যক্ষ ড. আমিনুল ইসলাম এ তথ্য জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সংবর্ধক বক্তা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম.আব্দুস সোবহান। এছাড়াও বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা ও ড. চৌধুরী মো. জাকারিয়া ।
সংবর্ধনার জন্য মনোনীত ওই সাংসদরা হলেন— রাজশাহী ২ আসনের সাংসদ ফজলে হাসান বাদশা, রাজশাহী-৩ আসনের আয়েন উদ্দীন, দিনাজপুর-৫ আসনের মোস্তাফিজুর রহমান, ঝিনাইদহ-৩ আসনের সাংসদ শফিকুল আযম খান চঞ্চল।
এবিষয়ে প্রাধ্যক্ষ ড. আমিনুল ইসলাম বলেন, চারজন সংসদ সদস্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আলী হলের আবাসিক ছাত্র ছিলেন। আমরা মনে করি তাদের সংবর্ধনার মাধ্যমে হলের শিক্ষার্থীরা বিভিন্ন উৎসাহ-উদ্দীপনা পাবেন।