বরিশালে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের তৃতীয় বর্ষপূর্তি
বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের বরিশাল শাখার তৃতীয় বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা আয়োজনে দিনটি উদযাপিত হলো। শনিবার বরিশাল শহরের খেয়ালি থিয়েটারে এ উৎসব অনুষ্ঠানটি আয়োজন করে পাঠচক্র বরিশাল শাখা।
সংগঠনের সমন্বয়কারী ড. বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংস্কৃতিজন এডভোকেট এস এম ইকবাল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, গণসংগীত শিল্পী মুকুল দাস, অধ্যাপক মাহাবুবুল আলম,জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক ড. অলক সাহা,মেরী সূর্য্যানী সমাদ্দার ও নাট্য সংগঠন সিরাজুম মুনির টিটু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সোহেল রানা, কবি হেনরী স্বপন, রিপোর্টারস ইউনিটির সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, মনিরুল ইসলাম, কবি শফিক আমিনসহ প্রমুখ।
শনিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত এই উৎসবে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের প্রায় চারশত পাঠক এবং স্বেচ্ছাসেবক অংশগ্রহন করেন। উৎসবের সাংস্কৃতিক পর্বে আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন শহরের বিশিষ্ট শিল্পীবৃন্দ ও সংগঠনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠচক্রের সহ-সমন্বয়কারী ছোটন্দ্রনাথ চক্রবর্তী। সদস্যদের বর্নিত সাজ আর খই, মুড়ির মোয়া, চিড়া ভাজি, নকুল দানা, খুরমা এবং হাওয়াই মিঠাইসহ খাবারের বাঙ্গালীয়ানা ভিন্ন মাত্রা এনেছিলো উৎসবে।