০২ মার্চ ২০১৯, ১৯:৫১

জাবিতে গল্পে গল্পে সাংবাদিকতা’র দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত

অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)’র আয়োজনে ‘গল্পে গল্পে সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে শনিবার (২ই মার্চ) বিকেল চারটা থেকে শুরু হয়ে অনুষ্ঠানটি সন্ধ্যা ছয়টায় শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)’র বাংলাদেশ ব্যুরো চীফ শফিকুল ইমলাম। এসময় তিনি গল্প, আড্ডা, প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের সাথে তার মত ও অভিজ্ঞতা বিনিময় করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদের প্রাণ হচ্ছে সোর্স, তথা তথ্যসূত্র। সংবাদে তথ্যসূত্র হুবহু বর্ণনা করা হলে তা নীতির জায়গা থেকে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ থাকে।’

এছাড়া তিনি আন্তর্জাতিক সাংবাদিকতার বিভিন্ন দিক ও ‘আন্তর্জাতিক গনমাধ্যমে বাংলাদেশ’ নিয়ে আলোচনা করেন। এ সময় শফিকুল ইসলামের হাতে জাবিসাসের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও সাংবাদিকতায় আগ্রহী প্রায় পঞ্চাশজন শিক্ষার্থী অংশ নেন।