২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০৭
খাতা-কলম আর ফুল দিয়ে নবীন বরণ জাবি ছাত্রলীগের
স্নেহ, ভালবাসা আর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হল শাখা ছাত্রলীগ। রবিবার রাত ১০টার দিকে ফুল, কলম ও খাতা দিয়ে সাজানো হয় এই বরণ অনুষ্ঠান।
এ সময় হল প্রাধ্যাক্ষ অধ্যাপক মো আমজাদ, আবাসিক শিক্ষকবৃন্দ, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাদাত মোঃ সায়েম, অপু বিশ্বাস, অর্নব সরকার ও ছাত্রলীগ কর্মী মাহমুদুল হাসান ঋজু, এনামসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আল-বেরুনী হলের প্রভোস্ট অধ্যাপক আমজাদ হোসেন বলেন, ৪৮তম ব্যাচের শিক্ষার্থীদের বরণে এ ধরণের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। র্যাগিংবিরোধী শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে নবীনদের বরণ করে নেওয়া ও পরিচিত হওয়ার জন্য ছাত্রলীগকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।