২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩১

কুরআন মানবজাতির জন্য বিশাল নেয়ামত: চবি উপাচার্য

মাহফিলে বক্তৃতা করছেন চবি উপাচার্য  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, ধর্মগ্রন্থ আল কুরআন সমগ্র মানবজাতির জন্য এক বিশাল নেয়ামত স্বরূপ। তাই কুরআনের মর্মবাণী সকলকে ধারণ করে প্রকৃত ধার্মিক হয়ে সকল অশুভ ও অন্ধকার শক্তিকে পদদলিত করে আলোর পথের দিশারী হয়ে মানবকল্যাণে কাজ করতে হবে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট জিরো পয়েন্টস্থ বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা:) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ‘ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’ চবি’র উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য এ কথা বলেন।

তিনি বলেন, ইসলামে জঙ্গি-সন্ত্রাস এবং মাদকের কোন স্থান নেই। তিনি প্রজন্মের সন্তানসহ সকলকে নবী (সা:)-এর অসাম্প্রদায়িক ধর্মীয় চেতনাকে ধারণ করে সকল অনৈতিক কর্মকান্ড থেকে বিরত থেকে সত্য, সুন্দর ও আলোকিত জীবন গঠনের মাধ্যমে আলোর পথের দিশারী হয়ে দেশের কল্যাণে নিবেদিত প্রাণে কাজ করার আহবান জানান।

উপাচার্য তাঁর বক্তৃায় এমন অনুষ্ঠান আয়োজনের জন্য সংগঠনের আয়োজকবৃন্দকে বিশেষ ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরণের ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে নীতি-নৈতিকতা ও বিবেকবোধ জাগ্রত হয়। উপাচার্য বলেন,

ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শফির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আখতার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে ওলামায়ে কেরাম এবং শিক্ষার্থী, ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।