২২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৩

সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত, চকের ট্রাজেডিতে নিহতদের জন্য দোয়া

  © ফাইল ফটো

একবছর সবাই অপেক্ষায় থাকে বার্ষিক বনভোজন আনন্দ উল্লাসের মাধ্যমে উদযাপন করার জন্য। এবারও তার ব্যতিক্রম ছিলো না। পুরা মাস জুড়ে সাংস্কৃতিক মনা সবার প্রস্তুতি ছিলো দেখার মত। কিন্তু এরমধ্যে হয়ে গেলো চকবাজার দুর্ঘটনা। যেখানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর আইন বিভাগের ২য় বর্ষের রেহনুমা দোলা নামে একজন শিক্ষার্থী নিঁখোজ রয়েছে।

আজ শুক্রবার সাভার মিলিটারি ডেইরি ফার্মের পিকনিক স্পটে আয়োজন করা হয় এবারের বার্ষিক বনভোজন। এ ধরনের একটি শোকের মধ্যে ভার্সিটি কর্তৃপক্ষ বনভোজন পিছানোর চেষ্টা করেছিলো কিন্তু যেহেতু আগেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছিলো তাই আর পিছানো সম্ভব হয়নি।

তাই, কর্তৃপক্ষের নির্দেশে ও শিক্ষার্থীদের ইচ্ছায় সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত রাখা হয় এবং এর পরিবর্তে চকবাজার ট্রাজেডিতে মৃত সবার বিদেহী আত্মার জন্য দোয়া করা হয়। বিশেষ করে চকবাজার দুর্ঘটনায় নিঁখোজ বিইউপির আইন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী রেহনুমা দোলার জন্য এবং সার্বিকভাবে দেশের জন্য দোয়া করা হয়।

ফ্যাকাল্টি অব সিকিউরিটি এন্ড স্ট্রাটেজি’র সম্মানিত ডিন ব্রিগেডিয়ার সিদ্দিকুর আলম চৌধুরী সবাইকে ধৈর্য ধারণ করতে বলে তিনি জানান, সমগ্র দেশের মানুষের সাথে একাত্মতা ঘোষণা করতেই আজকের এই উদ্যোগটি।

বিউপির এই মানবিক উদ্যোগটি সবার কাছে যৌক্তিক ও প্রশংসনীয় বলে মনে হয়েছে। এভাবে দেশের যেকোন ক্রাইসিসে সবার একাত্মতা দেখানো উচিত বলে সবাই মনে করেন।