১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৪

কুরআনের তাফসীর করে চবি উপচার্যকে প্রদান

  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল আমিন নূরী রচিত পবিত্র কুরআনের তাফসীরে উ্ম্মুল মোমিনীন হযরত আয়িশা (রা:) এর ‘পদ্ধতি ও ফিকাহশাস্ত্রে তাঁর ইজতিহাদ রীতি’ শীর্ষক গ্রন্থের একটি কপি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিবার দুপুরে এ কপি হস্তান্তরের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চবির কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ, ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হক, চবি আরবী বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস, রসায়ন বিভাগের প্রফেসর বেনু কুমার দে, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন প্রমুখ।

উপাচার্য পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন এর উপর গবেষণামূলক গ্রন্থ প্রকাশ করায় গ্রন্থের রচয়িতাকে বলেন, এ ধরণের গবেষণামুলক গ্রন্থ বিশ্বমুসলিম উম্মাহসহ সমগ্র মানবজাতিকে পবিত্র কোরআনের মর্মবাণী সঠিকভাবে অনুধাবন করতে ও এর বিধিনিষেধ ও অনুশাসন মেনে চলতে সঠিক দিক নির্দেশনা প্রদান করবে।

উপচার্য প্রকাশিত গ্রন্থটির একটি সারমর্ম বাংলায় প্রকাশ করার জন্য লেখকের প্রতি আহবান জানিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীদের জ্ঞান-গবেষণার জন্য গ্রন্থটির দুটি কপি চবি কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।