১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২১

চবিতে ভোলা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

চবির ভোলা জেলা স্টুডেন্টস-অ্যাসোসিয়েশনে সভাপতি ও সম্পাদক  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভোলা জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করেছে সংগঠনটি। শুক্রবার এসোসিয়েশন এর ১৭-১৮ সেশনের কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করে একবছর মেয়াদী নতুন কমিটি দেয়া হয়েছে।

এতে ইতিহাস বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র শামীম হাসানকে সভাপতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র শাহাদাত হোসেন সোহাগকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় ৪১ সদস্যের নতুন কমিটি অনুমোদন দেন ভোলা জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের শিক্ষক উপদেষ্টা সহকারী অধ্যাপক আব্দুল করিম।