১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৪

ভালোবাসা দিবসে তিতুমীর কলেজে রম্য বির্তক

তিতুমীর কলেজে রম্য বির্তক  © টিডিসি ফটো

আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে ব্যতিক্রমী এক রম্য বিতর্ক আয়োজন করেছে সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব। বিতর্ক ক্লাবের বর্তমান ও সাবেক সদস্যদের উপস্থিতিতে যা এক  মিলনমেলায় পরিণত হয়। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে সরকারি তিতুমীর কলেজের শহীদ বরকত মিলনায়তনে (বিজয় বিতর্ক মঞ্চ) শুরু হয় বিতর্ক। বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ মনে করে— মানি ব্যাগের স্বাস্থ্যই বলে, সখি তুমি কার?’

বিতর্ক অনুষ্ঠানে সরকারি দলে ছিলেন বিতর্ক ক্লাবের বর্তমান সদস্য মাহাবুব হাসান রিপন (প্রতিষ্ঠাতা এবং সভাপতি), জাবেদ ইকবাল (প্রতিষ্ঠাকালীন সদস্য এবং সিনিয়র সহ-সভাপতি) এবং দিপু মজুমদার। 

এছাড়াও বিরোধী দলে ছিলেন বিতর্ক ক্লাবের সাবেক সদস্য ইশতিয়াক খান অয়ন (প্রতিষ্ঠাকালীন সদস্য এবং সাবেক সাংগঠনিক সম্পাদক), রাকিব হাসান (প্রতিষ্ঠাকালীন সদস্য এবং সাবেক সাংগঠনিক সম্পাদক) এবং নুসরাত মেহজাবিন (প্রতিষ্ঠাকালীন সদস্য এবং সাবেক সহ-সভাপতি) ।স্পিকার হিসেবে ছিলেন মো.হাসনাইন সহ-প্রতিষ্ঠাতা ও ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক। 

বিতর্কে অংশগ্রহণকারীরা

 

বিতর্ক অনুষ্ঠান সম্পর্কে বিতর্ক ক্লাবের বর্তমান সভাপতি মাহাবুব হাসান রিপন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ভালোবাসা দিবস প্রীতি বিতর্ক আয়োজন করে সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব। আমরা বিভিন্ন দিবসকে সামনে রেখে বিভিন্ন প্রীতি বিতর্ক করি। বিতর্ক শুধু কাঠখোট্টা যুক্তির মঞ্চ নয়, এখানে বিভিন্ন মজার বিষয় নিয়ে বিতর্ক করা যায়। আমরা সেটিই সাধারণ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। বিতর্কের শুদ্ধতা ছড়িয়ে দেওয়ার যে স্লোগান আমরা ধারণ করি সেটিই আমাদের প্রেরণার মূল উৎস ।