১২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৭

কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার শপথ নবীন শিক্ষার্থীদের

নবীণ-বরন অনুষ্ঠান  © টিডিসি ফটো

কৃষি পণ্যের সঠিক বাজার ব্যবস্থাপনায় মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম কমিয়ে প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে করতে শপথ নিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ২০১৯ শিক্ষাবর্ষের শতাধিক নবীন শিক্ষার্থী। মঙ্গলবার বিকেলে শেকৃবির বাংলাদেশ কৃষি অর্থনীতি ছাত্র সমিতির (বাকৃঅছাস) আয়োজনে আয়োজিত নবীণ-বরন অনুষ্ঠানে তারা এ শপথ গ্রহণ করে।

অনুষ্ঠানে বাকৃঅছাসের সভাপতি ফাইজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ ড. আনোয়ারুল হক বেগ, কৃষি বিপণন অধিদপ্তর মহাপরিচালক ড.মোছাম্মাৎ নাজমানারা খানুম ও এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডীন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ড.মো.মিজানুল হক কাজল। এছাড়াও উক্ত অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা দেশের কৃষির দীর্ঘমেয়াদী উন্নয়নে কৃষি পণ্যের সুষ্ঠু বাজার ব্যাবস্থাপনার ওপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, নতুন নতুন উচ্চ ফলনশীল জাত  উদ্ভাবনের ফলে বাংলার কৃষি এখন বিশ্বের রোল মডেল। কিন্তু উৎপাদন বেশি হলেও বাজারে মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্মের ফলে প্রান্তিক কৃষক ও ক্রেতা কেউই সেটার সুফল ভোগ করতে পারছে না। তাই কৃষির বাজার ব্যবস্হাপনায় গুরুত্ব দিয়ে এই ক্ষাতকে টেকসই উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।সেক্ষেত্রে কৃষি অর্থনীতিবিদদের ভূমিকাই মুখ্য।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. মিজানুল হক কাজল বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নতুন নতুন উদ্ভাবনের সক্ষমতা নিয়ে প্রশ্ন না থাকলেও কৃষি বিপণি কর্মকর্তাদের অনভিজ্ঞতা এবং কৃষি অর্থনীতি বিষয়ে পারদর্শী এমন লোকবলের অভাবই এই সমস্যার উল্লেখযোগ্য কারণ। ফলে এই জায়গাগুলোতে উপযুক্ত লোকবল নিয়োগ অতীব জরুরী।