১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৪

চবি দেশের প্রথম ইনক্লুসিভ বিশ্ববিদ্যালয়

কর্মশালায় বক্তৃতা করছেন চবি উপাচার্য  © টিডিসি ফটো

প্রতিবন্ধীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) দেশের প্রথম ‘ইনক্লুসিভ ইউনিভার্সিটি’। সর্বপ্রথম চবিতে এক্সেসে বল ই-লানিং সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিবন্ধী ছাত্র সমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ডিসকু) উদ্যোগে সোমবার ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত ‘রিডিং উইদাউট সিয়িং’ শীর্ষক দক্ষতা বৃদ্ধি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী  এসব কথা বলেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ৫০ বছরের মাস্টার প্ল্যান তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে। যেখানে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার আধুনিক মানের একাডেমিক ভবন নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।

সকল প্রকার সীমাবদ্ধতা অতিক্রম করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মৌলিক অধিকার সুনিশ্চিত করণের মাধ্যমে তাদেরও দক্ষ নাগরিক হিসেবে তৈরি করা সম্ভব উল্লেখ করে উপাচার্য বলেন, সুযোগ পেলে প্রতিবন্ধীরাও দেশের উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে। 

ডিসকুর সভাপতি মো. আলহাজ উদ্দীনের সভাপতিত্বে ও এটু আই ন্যাশনাল কনসালটেন্ট ভাস্কর ভট্টাচার্যীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এশিয়া আফ্রিকা বুকশেয়ার প্রোগ্রাম ম্যানেজমেন্টের ডিজেবলিটি এক্সপার্ট ড. হুমায়ার মোবেদজ্জি, এশিয়া আফ্রিকা বুকশেয়ার মেম্বারশীপ হেড জয়নাব চিনিকমওয়ালা। সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি মো. ছুলাইমান বাদশা প্রমুখ।