০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৯

স্বপ্ন’র নতুন সভাপতি সাব্বির ও সম্পাদক আলাউদ্দিন

সভাপতি সাব্বির ও সম্পাদক আলাউদ্দিন  © টিডিসি ফটো

‘স্বপ্ন মানবতার অপর নাম’ এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘স্বপ্ন’ নামক সংগঠনটি।

শনিবার সংগঠনটির স্থায়ী পরিষদের সদস্যদের সুপারিশক্রমে উপদেষ্টা গণিত বিভাগের সহযোগী অধ্যাপক সাব্বির আলম দশ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন। এতে সভাপতি মনোনীত হন গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির আহমেদ। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী কাজী আলাউদ্দিন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ কানিজ রোকেয়া কণা, সহ-কোষাধ্যক্ষ আতিকুর রহমান, অফিস সম্পাদক মতিউর রহমান আপেল, সহকারী অফিস সম্পাদক পারভিন আক্তার শামীমা, আইটি সম্পাদক মেহেদী হাসান রুম্মান, সমাজসেবা সম্পাদক সাহিদা মনি, শিক্ষা সম্পাদক আকাশ আহমেদ, প্রচার সম্পাদক শান্ত ইসলাম।

উল্লেখ্য, সংগঠনটি অসহায় এতিম শিশু ও দুস্থদের নিয়ে কাজ করে থাকে। বিভিন্ন উৎসবের সময় তারা অসহায় এতিম শিশু ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করে থাকেন।