০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪০
৬ দফা দাবিতে আন্দোলনে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা
শিক্ষক সংকট নিরসন, অবকাঠামো উন্নয়ন ও পরিবহন সুবিধা নিশ্চিতসহ ৬ দফা দাবিতে আন্দোলনে নেমেছে কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১০টায় কলেজের মূল ফটক, ভিক্টোরিয়া পার্ক ও লক্ষ্মীবাজার এলাকার সড়কে নেমে শিক্ষার্থীরা আন্দোলন করতে থাকেন। এ সময় আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে হয়ে যায়।
জানা যায়, শহীদ শামসুল আলম ছাত্রাবাসকে পূর্ণ হল, ড্যাফরিনকে কবি নজরুল কলেজের হল ঘোষণা, শিক্ষক সংকট নিরসন, একাডেমিক ভবন বৃদ্ধি ও সকল শিক্ষার্থীদের পরিবহন সুবিধা নিশ্চিত করার দাবিতে এই বিক্ষোভে নামে তারা।
এদিকে, বেলা ১১টার দিকে কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এসে সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করেন।