০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২৯

‘নজরুল বিশ্ববিদ্যালয় হবে সেশনজট মুক্ত’

উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান  © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য অধ্যাপক ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ে চলমান সেশনজটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি বলেন, ২০১৯ সাল হবে বিশ্ববিদ্যালয়ের সেশনজট মুক্ত বছর। এতে করে কোন শিক্ষার্থীকে তার চার বছরের কোর্স আর সময় বেশি নিয়ে সম্পন্ন করতে হবে না।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীরের সাথে সাংবাদিক সমিতির মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

উপাচার্য আরো বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে যে স্বীকৃতি পেয়েছে সেটি একটি নেতৃত্বে কারণে।

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির উপদেষ্টা সজীব আহমেদ,সাংবাদিক সমিতির সভাপতি মো.বদরুল আলম বিপুল, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রনি, সাবেক সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলামসহ সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, সেশনজট হল প্রতিটি শিক্ষার্থীর জন্য অভিশাপ স্বরুপ। যা প্রতিটি শিক্ষার্থীর শিক্ষা জীবন ধ্বংস করে দেয়।